Showing posts with label Human Rights. Show all posts
Showing posts with label Human Rights. Show all posts

Tuesday, August 17, 2021

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ

 গ্রামাউস এর উদ্যোগে গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচি নগুয়া,ফুলপুর, ময়মনসিংহ অফিসে গত ১৫ আগষ্ট ২০২১ - "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।" অফিস আঙ্গিনায় বৃক্ষ রোপন সহ সমিতির সদস্যদের মাঝে গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামাউস এর নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোঃ আব্দুল খালেক স্যার,পরিচালক মহোদয় জনাব মোঃ ফজলুর রহমান স্যার,উপ-পরিচালক মহোদয় জনাব মোঃ হাবিবুর রহমান স্যার এবং আঞ্চলিক ব্যবস্থাপক দীপেন ভদ্র ।








Sunday, June 16, 2019

গ্রামাউস এর উদ্যোগে ‘দারুস সাদাকাত‘ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বস্ত্র বিতরণ


গ্রামাউস এর দারুস সাদাকাত প্রকল্প একটি উদ্যোগ- একটি ধারনা। এই ধারনার মাধ্যমে সমাজের এক জনের প্রতি আরেকজনের দায়বদ্ধতা, অন্যের জন্য কিছু করার সুযোগ সৃষ্টি সর্বোপরি মানুষের উদার মননের পরিস্ফুটনের উদাহরণ।

দারুস সাদাকাত এর ধারনা / ভুমিকা ঃ

অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই ৫ টি মানুষের মৌলিক অধিকার। মানুষের  এই ৫টি মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য গ্রামাউস বিভিন্ন সময়োপযোগী প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে আসছে। দারুস সাদাকাত একটি অংশগ্রহণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে একজনের অব্যবহৃত/উদ্বৃত্ত পোষাক যা ব্যবহার করার উপযোগী কিন্তু ব্যবহৃত হচ্ছেনা তা অন্যের ব্যবহারের জন্য দেওয়া এবং প্রয়োজনে নিজের জন্য অন্যের দেওয়া পোষাক গ্রহণ করা। অংশগ্রহণমূলক এই প্রকল্পটি সাধারণত সমাজের দরিদ্র মানুষদের বস্ত্রের চাহিদা পূরনের লক্ষেই গ্রহণ করা হয়েছে।


প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া 

দারুস সাদাকাত প্রকল্পটির আওতায় সমাজের বিভিন্ন স্থান থেকে আগত পোষাক/পরিচ্ছেদ গ্রামাউস এর ফুলপুর শাখায় নির্ধারিত ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে প্রদর্শনী করা হয়ে থাকে। প্রয়োজন অনুসারে একজন ব্যক্তি তার জন্য পছন্দমত পোষাক বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। তবে শর্ত থাকে যে- কোন ব্যক্তি একবারে ১ টির বেশি পোষাক গ্রহণ করতে পারবেন না। কেউ যদি তার পরিবারের অন্য সদস্যদের জন্য পোষাক সংগ্রহ করতে চায় তবে অবশ্যই পরিবারের ঐ সদস্যকে সাথে নিয়ে আসতে হবে। অনুরূপভাবে কোন ব্যক্তি এই প্রকল্পের মাধ্যমে পোষাক দিতে চাইলে তার বাছাইকৃত পোষাকটি সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি এবং ইস্ত্রি করে গ্রামাউস ফুলপুর শাখা এবং গ্রামাউস প্রধান কার্যালয়, ময়মনসিংহে মনোনীত ব্যক্তির মাধ্যমে জমা রাখতে পারবেন।


পোষাক বিতরণের স্থান এবং সময় ঃ

গত ১৫ ই জুন ২০১৯ হইতে প্রকল্পটির মাধ্যমে বিনামূল্যে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গ্রামাউস ফুলপুর শাখা হইতে শুক্রবার বাদে সপ্তাহে বাকী ৬ (ছয়) দিন দুপুর ২.০০ টার পর থেকে বিকাল ৫ টা পর্যন্ত পোষাক বিতরণ কার্যক্রম চালু থাকবে।

[ফুলপুর পৌরবাসীর জন্য উক্ত কার্যক্রম শুধুমাত্র শনি এবং বুধবার চালু থাকবে, পৌরবাসী ছাড়া অন্যেরা শনি-বৃহঃ এই ৬ দিন-ই বস্ত্র সংগ্রহ করতে পারবেন ]


অবশেষে ঃ

দারুস সাদাকাতের মাধ্যমে সমাজে ভাতৃত্বপূর্ন সহাবস্থানের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নিজের অব্যবহৃত উদ্বৃত্ত জিনিষপত্র ফেলে না দিয়ে তা অন্যের প্রয়োজনে ব্যবহারের জন্য প্রদান করার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় জন সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

পোষাক জমা দেওয়া অথবা বিস্তারিত জানতে যোগাযোগের নম্বর ঃ

ময়মনিসংহ শহর ঃ মোঃ জহুরুল হক, গ্রামাাউস প্রধান কার্যলয়                       01701-661630

ফুলপুর                   ঃ মোঃ হেলাল উদ্দিন, গ্রামাউস ফুলপুর শাখা  -                   01734-273953

                                    উজ্জল মাষ্টার, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়-                  01711-461722
                                    



Thursday, May 23, 2019

প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি-গ্রামাউস এর জীবন রাঙ্গানো প্রকল্প

দারিদ্র্যের বহুমাত্রিকতা বিবেচনা করে পল্লী কর্ম সহায়ক ফ্উা-েশণ (পিকেএসএফ) বিভিন্ন অন্তভূক্তিমূলক সেবা প্রদানের মাধ্যমে এর কার্যক্রমকে আরো বিন্যস্ত করেছে । মানুষকে কেন্দ্র করে মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এনজিও সমূহের মাধ্যমে মানবসেবা মূলক এই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।



তারই ধারাবাহিকতায় প্রবীনদের মর্যাদাপূর্ন , দারিদ্রমুক্ত ও নিরাপদ জীবন নিশ্চিত করতে জাতীয় প্রবীন নীতিমালা ২০১৩ এর সাথে সঙ্গতী রেখে পিকেএসএফ এর সহায়তায় গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এর কাজ শুরু করেছে।
কর্মসূচির আওতায় কর্মএলাকায় বাছাইকৃত প্রবীনদের নিয়ে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম প্রবীন কমিটি গঠন, সামাজিক কেন্দ্র স্থাপন, বিমষ প্রবীন ভাতা, নিঃস্ব প্রবীণের নিজ ভূমে নিবাস, প্রবীন স্বাস্থ্যসেবা, শ্রেষ্ঠ প্রবীণ সম্মামনা, বিশেষ ঋণ সুবিধা ও প্রশিক্ষণ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।